Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

বাঁচানো গেলনা মৌলভীবাজারের জোড়া লাগানো শিশুকে

ষ্টাফ রিপোর্টারঃ
বাঁচানো গেলনা মৌলভীবাজারে জন্ম নেয়া জোড়া শিশুকে। ১৯ মে রাত ১১টায় ঢাকা জাতীয় শিশু হাসপাতালে তাদের মৃত্যু হয়। জোড়া মেয়ে শিশু দুটি জন্ম নেয়ার পর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসন ও পুলিশ সুপার সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সহযোগীতা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার অভাবে শিশু দুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে জন্ম নেয় জোড়া মেয়ে শিশু। দুজনের পেট একত্রে জোড়া লাগানো ছিল। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতির ঘরে এই জোড়া শিশুর জন্ম হয়। তাদের বাড়ি মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার সিঙ্গরাউলি গ্রামে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X