Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটি হিফজ মাদ্রাসা থেকে প্রথম হাফেজ আবদুর রহমানকে পাগড়ী প্রদান

ষ্টাফ রিপোর্টারঃ
ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশী কমিউনিটি মসজিদ (ঈঈওইঋ) ঝঃধরহং পরিচালিত মাদ্রাসা হতে পবিত্র কোরআন হিফজকারী প্রথম হাফেজ আবদুর রহমানকে পাগড়ী প্রদান করা হয়েছে।
সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে পাগরী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ঘামগি, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ ক্বারী বেলায়েত হোসাইন, শিক্ষক মাওলানা বেলাল উদ্দিন, পাগরী গ্রহণকারীরর পিতা খান হাবীবুর রহমান, মাদ্রাসা কমিটির সদস্য কামরুল হাসান ও নুরুল ইসলাম প্রমুখ।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, আর দু’জন শিক্ষার্থী ২৯ পারা শেষ করেছে। হিফজ সম্পন্ন হলে খুব শীঘ্রই তাদেরকেও পাগড়াী প্রদান করবেন। এছাড়াও ৫জন শিক্ষার্থী ২০ পারা, ৫ জন ১৫ পারা ও অন্যান্য শিক্ষার্থীরা ৫ থেকে ১০ পারা মুখস্ত করেছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত ব্যক্তিরা মনে করছেন এই মাদ্রাসা জাতি গঠন এবং বিশ্ব ধরবারে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X