Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

ছাত্রলীগের সাবেক সম্পাদক জাকিরের উপর হামলার চেষ্টা

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছামাত্র যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী। এসময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যায়। এই ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে অন্যগ্রুপ জড়ো হয়।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এস‌এম জাকিরের গাড়ি আটকে তার সাথে কিছু ছেলে বিয়াদবি করে। পরে জাকিরের সমর্থকরা তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X