Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে সোমবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে তারা বলেন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ২০১৭ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। এ দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তরিত করার দাবিতে দেশে এবং প্রবাসে সেমিনার, গোল টেবিল বৈঠক, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, জেলাব্যাপি গণ স্বাক্ষর কর্মসূচী ও মানববন্দন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। জেলার চার এমপি এবং প্রয়াত জেলা পরিষদের চেয়ারম্যান, প্রয়াত স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম এই দাবির সাথে একাত্বতা পোষন করেন। কিন্তু এখন পর্যন্ত এ দাবি আলোর মুখ দেখেনি।
তারা আরও বলেন, চলতি মাসের ৬ জুন জাতীয় সংসদের সম্পূরক বাজেটের উপর আলোচনা করতে গিয়ে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনের সংসদ সদস্য ড. আব্দুস শহীদ এমপি কমলগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আমরা ও তার বক্তব্যে বিস্মিত হয়েছি।
ডাঃ সাদিক আহমদের সভাপতিত্বে ও এম মুহিবুর রহমান মুহিবের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সৈয়দ নওশের আলী খোকন, শাহাব উদ্দিন আহমেদ, সৈয়দ শাহেদ আলী, জুবায়ের আলী আহমদ, কামরুল ইসলাম মুন্না, মোঃ সোহানুর রহমান, সিরাজুল হাসান ও ছালাম হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X