Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

চাঞ্চল্যকর ৪ ঘটনার রহস্য উদঘাট করল মৌলভীবাজার জেলা পুলিশ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা পুলিশ চাঞ্চল্যকর ৪ ঘটনার রহস্য উদঘাটন করেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোঃ জাকারিয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলার বড়লেখা উপজেলা থেকে ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে সুন্দরী মেয়েদের ছবি অ্যাপসের মাধ্যমে অশ্লীল করে আপলোড দিয়ে প্রতারণা ও চাঁদাবাজীর অপরাধে সুজন রায় নামের জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুজন বড়লেখা উপজেলার তেরাকরি গ্রামের খিতেশ রায়ের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, ভূয়া ১০/১২ টি ফেইসবুক আইডি ব্যবহার করে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার হিন্দুধর্মাবলম্বী কিছু মেয়ের সাথে ফেসইবুক ফ্রেন্ডের সূত্র ধরে তাদেরকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। বিগত এক বছর আগে থেকে সেই কাজটি শুরু করে মেয়েদের অশ্লীল কন্টেন্ট তার ফেক আইডিগুলোতে ছড়িয়ে তাদের কাছে টাকা চায় এবং নানা রকম অনৈতিক প্রস্তাব প্রেরণ করে। সে এ প্রক্রিয়ায় দুটি মেয়ের কাছ থেকে বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা কালেক্ট করে এবং অন্যান্য মেয়েগুলোকে একইভাবে আরো টাকার জন্য প্রস্তাব দেয়। টাকা না দিলে সুজন তাদের অশ্লীল ছবিগুলো ফেইসবুকে ছড়িয়ে দিবে বলে হুমকি দিয়েছিল।
এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ২১ জুন হাত-পা উদ্ধারের পর এবার শরীরের দেহের টুকরো উদ্ধার করেছে পুলিশ। তবে মস্তিস্কের খোঁজে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জেলা পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, জেলার জুড়ী উপজেলায় আন্ত:জেলা সিএনজি-অটোরিক্সা চোর চক্রের ৫ সদস্যকে ২১ জুন গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। অভিযানে চোরাইকৃত ৩টি অটোরিক্সাও উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় উপজেলার মধ্য বাছির গ্রামের মৃত সুলেমান মিয়ার পুত্র আব্দুর রহিম এর ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি হয়। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আলেক মিয়ার পুত্র জাহাঙ্গীর, সিলেট শাহপরান থানার মৃত রাজু মিয়ার পুত্র আল আমিন, মৃত আ: কদ্দুছ এর পুত্র মহিবুর রহমান, মো: দেলোয়ার মিয়ার পুত্র মো: উসমান ও বড়লেখা উপজেলার মোছাব্বির আলীর পুত্র জুনেদ আহমদ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে মৌলভীবাজার রাজনগর আঞ্চলিক মহাসড়কের ইসলামপুর এলাকা থেকে ২১ জুন গোপন সংবাদের ভিত্তিতে ৫২ পিস ইয়াবা সহ সবুজ মিয়া নামের একজন আসামী গ্রেফতার করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর ও ডিআইও-১ মো. আবু তাহের প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X