Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে রাজনৈতিক প্রতিহিংসায় গো খাদ্যে আগুণ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা বিএনপি’র ১ম যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম এর বাড়িতে গো খাদ্য খড়ে আগুণ দিয়েছে দুষ্কৃতকারীরা। তাদের দেয়া আগুণে পুরো ফেইন পুড়ে গেছে। মৌলভীবাজার সদর উপজেলার আগনশি গ্রামে শনিবার রাতে এই ঘটনা ঘটে।
বিএনপি নেতা ফখরুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কতিপয় লোক রাতের আধারে বাড়ির আঙ্গিনার গো খাদ্য খড়ে আগুণ লাগিয়েছে। তিনি আরও বলেন, প্রতিপক্ষ রাজনীতিক দলের কর্মীদের এলাকায় অন্যায় কাজ করতে দেইনি। যার কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে। মৌখিকভাবে বিষয়টি তিনি মৌলভীবাজার মডেল থানাকে অবগত করেছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X