Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে তথ্য অধিকার দিবসে সুজনের গোলটেবিল বৈঠক

ষ্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’ এই স্লোগানের মধ্য দিয়ে সুজন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক, মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স হলে বুধবার সকালে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্তের পরিচালনায় ও সভাপতি ডা. সাদিক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সুজন সহ-সভাপতি অধ্যক্ষ ইকবাল আহমদ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন পমুুখ।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও ছাত্র প্রতিনিধিরা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X