Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শহীদ কানো স্মৃতি পাঠাগারে স্বাধীনতার ইতিহাসের বই হস্তান্তর

ষ্টাফ রিপোর্টারঃ
৭১ স্বাধীনতা যুদ্ধে মৌলভীবাজারে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ কানো স্মৃতি পাঠাগারে স্বাধীনতার ইতিহাসের বই হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বারের সাবেক সভাপতি লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব তার ব্যক্তিগত পাঠাগার থেকে ওই সব বই হস্তান্তর করেন। শহীদ কানো স্মৃতি পাঠাগারের পক্ষে বই গ্রহণ করেন শহীদ কানো’র ভাই জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাদাপদ দেব সজল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত, এডভোকেট ছানওয়ার হোসেন, এডভোকেট আব্দুস সালাম আল ফারুক ও দীপেন্দ্র দাশ গুপ্ত কাজল প্রমুখ।
এছাড়াও জেলা বারের সিনিয়র এডভোকেট, সুধী ও শুভাকাংঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, নতুন প্রজন্ম এ বই পড়ে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারবে। দেশ এবং জাতির অনেক অজানা বিষয় তারা অর্জন করবে। বক্তারা আরও বলেন, দেশ প্রেমিক হতে হলে বই পড়ার বিকল্প নেই। মেধা সমৃদ্ধ করতে হলে পাঠ্যপুস্তকের পাশাপাশি সাহিত্য পড়ার বিকল্প নেই।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X