Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

ঢিঁল পড়ে সুরেশ্বরে, আওয়াজ উঠে তালশহরে!

ষ্টাফ রিপোর্টারঃ
২’রা নভেম্বর দৈনিক যুগান্তরের ১৪ পৃষ্ঠায় প্রকাশিত “এক বছরের কমিটি দিয়ে সাড়ে চার বছর পার” শিরোনামীয় সংবাদ প্রকাশিত হবার আগেই সংশ্লিষ্ট সাংবাদিককে একহাত দেখিয়েছেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি। উল্টাপাল্টা লিখলে দুই ঠ্যাং কেটে দেবার হুমকি দিয়েছেন তিনি।
দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ রাজনগর উপজেলা ছাত্রলীগ কমিটির মেয়াদ উত্তির্ণ হওয়া, সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বয়স উত্তীর্ণতা ও ব্যবসা বাণিজ্যের ব্যাপারে খোঁজ খবর সহ অন্যান্য বিষয়ে অনূসন্ধান চালানোর পরই এ হুমকি আসে। হোসাইন আহমদ জানান, ১ নভেম্বর রাত ১০.১৯ মিনিটে তার মোবাইল নম্বরে ০১৭৩৯৬৪৯৬৮৪ নম্বর থেকে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে ফোন দাতা নিজেকে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তায়েফ পরিচয় দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। উল্টাপাল্টা লিখলে হুমকি দিয়ে বলেন তার এক ঠ্যাং টেংরায় এবং অপর ঠ্যাং কুলাউড়ায় কেটে ফেলা হবে। এই হুমকির প্রেক্ষিতে হোসাইন আহমদ মঙ্গলবার মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারন ডায়েরী (নং ১০৩) করেছেন।
বিষয়টি নিয়ে মৌলভীবাজার জেলা সদরের সাংবাদিকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X