Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

ভুকশিমইলে মেধাবৃত্তি প্রদান ও ক্যালেন্ডারের মোড় উন্মোচন অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ভুকশিমইল ইউনিয়নের উদ্দীপ্ত সমাজ সংঘের প্রথম মেধাবৃত্তি পরিক্ষা-২১ এ বিজয়ী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ২০২২ সালের ক্যালেন্ডারের মোড়ক উম্মোচন করা হয়েছে। ৭ জানুয়ারী দুপুরে ভুকশিমইল আলীম মাদ্রাসা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহ-সাধারন সম্পাদক ইকরাম হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি মাওঃ আব্দুস শহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি এ এইচ এম বজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান লনু, জাহাঙ্গীর আলম, বিশিষ্ট মুরব্বি মানিক মিয়া, শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ সিলেটের শিক্ষক নজরুল ইসলাম রুহেল।
বক্তব্য রাখেন উদ্দীপ্ত সমাজ সংঘের সভাপতি শেখ জায়েদ, সাধারন সম্পাদক সামী মুক্তাদির, শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, শাপলা যুব সংঘের সভাপতি জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আতাব মিয়া, সেলিম উদ্দীন, মাওঃ নানু মিয়া, পর্তুগাল প্রবাসী নোমান হোসাইন, উদ্দীপ্ত সমাজ সংঘের সহ সভাপতি নাঈম রহমান, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুল আজিম রাফি, ফয়াজ উদ্দীন, সানু প্রমুখ। উদ্দীপ্ত সমাজ সংঘের প্রথম মেধাবৃত্তি পরিক্ষা-২১ এ বিজয়ী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ২০২২ সালের ক্যালেন্ডারের মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X