Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ’জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ষ্টাফ রিপোর্টার
লেখক ও সাংবাদিক সরওয়ার আহমদের প্রণীত জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কথাশিল্পী আকমল হোসেন নিপু, ইমজার সভাপতি রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের বক্তব্য রাখেন সাংবাদিক সরওয়ার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকাশনা সংস্থা কোরাসের পরিচালক মুজাহিদ আহমদ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X