Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

সিলেটগামী পারাবত ট্রেনে আগুণ, ৩টি বগি পুড়ে চাই

হোসাইন আহমদঃ
সিলেটগামী পারাবত এক্সপ্রেসে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বগি পুড়েছে। এ ঘটনায় ট্রেনের আরও ১২টি বগিও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উসমানগড় এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে শনিবার দুপুর ১টার দিকে পাওয়ার সার্ভিসের বগি থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এই ঘটনার পর থেকে সারা দেশের সাথে সিলেটের ট্রেন যোগযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চলন্ত ট্রেনের পাওয়ার সার্ভিসের বগি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুণ লাগার সাথে সাথেই ট্রেন থামালে যাত্রীরা নেমে পড়েন। এতে ৩টি বগি পুড়ে যায়। আরও ১২টি বগি ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুলাউড়া, কমলগঞ্জ ও মৌলভীবাজার ইউনিট ২ঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে।
শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X