Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

হাজার কোটি টাকার মনু প্রকল্পে অনিয়মের প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং মৌলভীবাজারে চলমান হাজার কোটি টাকার মনু প্রকল্পে অনিয়মের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে দুর্নীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরাম। বুধবার দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি এডভোকেট মাহবুবুল আলম হানিফের সভাপতিত্বে এবং চিনু রঞ্জন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মশাহিদ আহমদ, জ্যেতিময় চক্রবর্তী, মোবাশ্বির আলী ও এম এ সামাদ প্রমুখ।
বক্তারা বলেন, কতিপয় কর্মকর্তারা নিয়ম বহির্ভূতভাবে আয় করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। বড় লোকই দিন দিন বড় হচ্ছে। খেটে খাওয়া মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এসময় বক্তারা বলেন, “মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা” প্রকল্প নামে মৌলভীবাজারের মনুনদীতে ১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। কিন্তু প্রকল্প শুরু পর থেকেই ইষ্টিমিট ও অয়ার্কওয়াটারের বাহিরে গিয়ে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। যার ফলে সম্পূর্ণ প্রকল্প বেস্তে যাচ্ছে। বক্তারা বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ না হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X