Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ
গৃহবধূ মিনা বেগম’কে হত্যার প্রতিবাদে মৌভলীবাজারের রাজনগর উপজেলার মৌলভীচক এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মৌলভীচক পয়েন্ট এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আলিক চৌধুরী পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো আতাউর রহমান, মখলিছুর রহমান, মাহবুব রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলীম আল মুনিম, শায়েস্তা মিয়া, কনা মিয়া, মিনা বেগেমের বড় ভাই আব্দুল মান্নান, সাংবাদিক মাইদুল ইসলাম, জাকির হোসেন, মিনার বেগমের বড় ছেলে কাওসার আহমেদ ও আব্দুল কাইয়ুম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মিনা বেগমের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূল শাস্তি দাবি করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X