Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

আদালতের কাঠগড়া থেকে পলাতক সেই বাবলু গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে আদালতে বিচারকার্য চলার সময় কাঠগড়া থেকে পলাতক আসামী বাবলু আহমদ (৩৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত অনুমান ৪.১৫ ঘটিকার সময় মৌলভীবাজার মডেল থানার এসআই কাঞ্চন দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পূর্ব তিমিরপুর এলাকা থেকে পলাতক আসামী বাবলু আহমেদকে গ্রেফতার করেন।
আসামী বাবলু মিয়া মৌলভীবাজার জেলার সদর উপজেলার বালিয়ারবাগ গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।
উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর মৌলভীবাজার দায়রা নং-৪৪৭/১৯, সিআর নং-৫৫৮/১৮(সদর) এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ মামলাটির রায়ে বিচারক আসামী বাবুল মিয়া এক বছরের বিনাশ্রম করাদন্ড ও ৮ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
আদালতের রায় ঘোষণার সময় আসামী বাবলু মিয়া সুকৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে আসামীকে গ্রেফতারের জন্য মাঠে নামে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান আদালতে বিচারকার্য চলাকালীন কাঠগড়া থেকে পলাতক এক দন্ডপ্রাপ্ত আসামীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X