Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫শত পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে এসআই মোঃ নুর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানার ০৮নং মনসুরনগর ইউনিয়নের পঞ্চেশ্বর এলাকায় রবিবার অভিযান পরিচালনা করে ৫শত পিছ ইয়াবা সহ রুবেল মিয়া বয়স (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারী রুবেল মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার নতুন বাজার এলাকার জমসেদ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, ৫’শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X