মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজনে শনিবার শহরের একটি রেষ্টুরেন্টে দু’দিন ব্যাপী ভর্তি মেলা ও এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশের শুরুতে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-মৌলভীবাজারের সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদ এর ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ভিজিটিং প্রফেসর, লেখক ড. মোহাম্মদ আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খান। মৌলভীবাজারের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনের উপস্থিতিতে সমাবেশে উচ্চ শিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নানা ভূমিকা ও কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান এম এ জি আসিফ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক চম্পক কুমার বর্মণ। সভায় মৌলভীবাজারের বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ দীনেশ সুত্রধর, অধ্যাপক আব্দুল মালিক, অধ্যক্ষ হেলাল উদ্দিন, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এইচ এম মোস্তাক আহমদ, সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, এডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ, এডভোকেট তপন পাল চৌধুরী, ডাঃ সাদিক আহমদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, লেখক, গবেষক দীপংকর মোহান্ত, আমিন উদ্দিন, আবদুল আহাদ খান, সৈয়দ আব্দুর রশিদ মানিক ও দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ। রোববার এ মেলা শেষ হবে। মেলা উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি প্রদান করা হচ্ছে। মেলা সমন্বয় করছেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার অপু চক্রবর্তী এবং অফিস এসিস্ট্যান্ট দীপক মালাকার।
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার মৌলভীবাজারে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২দিন ব্যাপি মেলা







