Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

২৮ অক্টোবরে নিহতদের বিচারের দাবিতে যুক্তরাজ্যে প্রতিবাদ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার
২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াত-শিবিরসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের হত্যাকারীদের বিচার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২৪ অক্টোবর সোমবার মানবাধিকার সংগঠন জাস্টিক ফর ভিকটিম এর উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো: জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল আহমেদ জিলানী ও সহ-সাধারন সম্পাদক মাহমুদুল হাসান লিমন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার দেশ পত্রিকার ইউকের নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মুনিম। প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট ইউকের সাধারন সম্পাদক মু: সাইফুর রহমান পারভেজ, অনলাইন এক্টিভিটিস ফোরামের সভাপতি মো জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন। ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল অরগানাইজেশনের সাধারন সম্পাদক মো: বুরহান উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম সফর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আহমেদ আলী, জাস্টিক ফর ভিকটিম ইউকের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম মুকুল প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্থরের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অনতিবিলম্বে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহতদের হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের গ্রেফতার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি করেন। এছাড়াও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের নির্শত মুক্তি দাবি করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X