Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে প্রবাসী পরিবারকে কোটি টাকার আর্থিক সহায়তা

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের কোয়ারেন্টাইন খরচ বাবদ কোটি টাকার আর্থিক সহায়তা ও প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মধ্যে ভাতার চেক বিতরণ করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আয়োজনে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, জেলার ৫’শ সৌদআরব প্রবাসী পরিবারকে কোয়োরেন্টাইন খরচ বাবদ ২৫ হাজার টাকা করে ১ কোটি ২৫ লক্ষ এবং ৮ জন প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের ১২ হাজার টাকা করে ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হুসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক, জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী পরিবারের সদস্য, কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X