Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ইমজার নির্বাচন সম্পন্ন-সভাপতি ফেরদৌস, সম্পাদক আফরোজ

মৌলভীবাজার প্রতিনিধিঃ
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মৌলভীবাজারের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ফেরদৌস আহমেদ (দুলাল)। সাধারণ সম্পাদক পদে আফরোজ আহমদ (যমুনা টেলিভিশন) সহ অন্যান্য সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ইমজা মৌলভীবাজার এর প্রধান নির্বাচন কমিশনার রজত কান্তি গোস্বামী, নির্বাচন কমিশনার সাংবাদিক আকমল হোসেন নিপু ও নজরুল ইসলাম মুহিব।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আহমদ ফারুক মিল্লাদ (একাত্তর টেলিভিশন), ইমন দেব চৌধুরী (বৈশাখী), যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে (মাইটিভি), জাফর খান (বিজয় টিভি), অর্থ সম্পাদক মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টেলিভিশন), সদস্য এম এস সালাম (চ্যানেল আই), পান্না দত্ত (ডিবিসি), শাহ অলিদুর রহমান (সময় টেলিভিশন) ও হাসনাত কামাল (বাংলাদেশ টেলিভিশন)।
এ ছাড়া কার্যকরী কমিটিতে পদাধিকার বলে সদস্য হিসেবে রয়েছেন আগের কমিটির সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল (মোহনা টেলিভিশন) ও সাধারণ সম্পাদক বকশি মিছবাহুর রহমান (দীপ্ত টিভি)।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X