Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে চক্ষু সচেতনতা বিষয়ক কর্মশালা

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে চক্ষু সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় চোখের পরিচর্যা, অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্টির চোখের সানি অপারেশন, সচেতনতা বৃদ্ধি এবং গ্রামগঞ্জে চক্ষু শিবিরের বিষয়ে আলোকপাত করা হয়।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল মান্নান এর পরিচালনায় বক্তব্য রাখেন অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার এস এম আমিনুর রহমান, সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ নুরুল আলম সিদ্দিকী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু ও বিটিভি’র জেলা প্রতিনিধি হাসানাত কামাল প্রমুখ।
কর্মশালায় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X