Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আশ্রাকাপন গ্রামে শুক্রবার সকাল থেকে সূর্য তরুণ সংঘের উদ্যোগে দিনব্যাপি এলাকার কয়েকশ রোগীর মধ্যে ডায়াবেটিস নির্ণয়, ব্লাড প্রেশার ও ওজন মাপা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সংগঠনের সভাপতি জহির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন করেন আজির উদ্দিন চৌধুরী। সূর্য তরুণ সংঘের সাধারণ সম্পাদক মো. বদরুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আব্দুল মোমিন চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, সৈয়দ মবশ্বির আলী, আব্দুল কুদ্দুস ও আব্দুল খালিক।
সংগঠনের সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, মো. খালিছুর রহমান, তাজুল ইসলাম, হেলাল কোরেশী, তারেক চৌধুরী, রাসেল কুরেশী, শাহ হানিফুর রহমান, এ আর জনি চৌধুরী, সৈয়দ মনসুর আলী ও রায়হান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X