Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাহকারি পরিচালক মো: আল-আমিন অভিযান চালিয়ে আবিদ মেডিকেল ফার্মেসীকে সোমবার দুপুরে প্রতিশ্রুত সেবা বা পণ্য না দেওয়ায় অভিযোগে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্টে জনাব মোঃ জিয়াদুর রহমান এর লিখিত অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে প্রদান করা হয়। অভিযোগকারী জিয়াদুর রহমান এর অফিসিয়াল ব্যস্ততা থাকায় তাঁর পক্ষে উক্ত আদালতের অফিস সহায়ক মোঃ ইমরান হোসেন জরিমানার ২৫% টাকা গ্রহণ করেন। অভিযোগকারী অক্টোবর মাসের ১ম তারিখে অভিযোগটি দায়ের করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X