Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

তারেক রহমানের বিরোদ্ধে রায়ের প্রতিবাদে ইংল্যান্ডে প্রতিবাদ সভা

মৌলভীবাজার প্রতিদিন ডেস্ক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে প্রত্যাখান করে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবীতে ইংল্যান্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সভা করেছে।
সোমবার যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহজ্ব এম এ মালেক, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি গোলাম রব্বনী সুহেল, যুগ্ন সম্পাদক কামাল উদ্দিন, মুজিবুর রহমান, আইনজীবি পরিষদের হাফিজুল হক লিটন, স্বেচ্ছাসেবক দলে সহ সভাপতি মিছবা চৌধুরী, হেলাল উদ্দিন, শেখ সাদিক, জিয়াউর রহমান, শিপন আহমেদ সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও অংগ সহযোগি সংগটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X