Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে প্রবাসী কমিউনিটি নেতা মাসুদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :

মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপের সিনিয়র সহ-সভাপতি ও কুলাউড়ার সাবেক ছাত্রনেতা মাশুহুদুল ইসলাম মাসুদ।

সোমবার মালদ্বীপ সময় রাত ৮টায় তাঁর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন। তখন দেশটির ভাইস প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। এসময় তিনি প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল গ্রামের এই কৃতি সন্তান বর্তমানে মালদ্বীপে বাঙ্গালী কমিউনিটির মূল ধারায় নেতৃত্ব দিচ্ছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X