Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শ্রীমঙ্গলে নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী

শ্রীমঙ্গল প্রতিনিধি:
পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ছিল আনন্দমূখর। সকালে শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসা (আলিয়া মাদরাসা) থেকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল শাখার পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের শিশু-কিশোর এবং বয়ো:বৃদ্ধরাও অংশগ্রহন করেন।
শোভাযাত্রা শেষে মাদরাসা প্রাঙ্গনে শ্রীমঙ্গল তালামীযে ইসলামীয়ার সভাপতি মো: বদরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাও: হাফিজ মাহবুব আহমদ সালেহ। এসময় বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ সভাপতি মুজিবুর রহমান আল মাদানী, জেলা তালামিয সভাপতি এম এ জলিল, মাও :এ.বি.এম সামসুদ্দুহা খান, ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল সভাপতি কাজী মনির উদ্দিন, মাও. মো: জাহিনুল আবিদীন, আব্দুল আজীম,  আব্দুর রহিম তানভীর, উপজেলা তালামীযের সাবেক সাংগঠনিক সম্পাদক।
ইসলাম ধর্ম অনুসারে এ দিনটি হল মানবজাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (সা:.)-এর জন্ম ও ওফাত দিবস।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল এ দিনে মহানবী ইসলামের শেষ নবী আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
এক সময় গোটা আরব জাহান ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ হয়ে পড়েছিল বেদীন। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। তাই এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ নিত্য দিন মারামারি আর হানাহানিতে লিপ্ত ছিল ।
এ অরাজক পরিস্থিতি থেকে মানুষকে মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতায়ালা হযরত মুহাম্মদ (সা:)-কে এই পৃথিবীতে পাঠান। তাই এ দিনটিতে বিভিন্ন মানুষজন রোজা রেখে এবং আল্লাহর নিকট প্রার্থনার মাধ্যমে পরিবারের সদস্যদের এবং দেশের তথা সমগ্র মুসলিম জাহানের কল্যাণ কামনা করে থাকেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X