Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শাহ মোস্তফা দরগার বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের-এ সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহী (রঃ) দরগা শরীফ এর উদ্যাগে বর্ণ্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ নভেম্বর সকালে বর্ণাঢ্য র‌্যালীটি দরগা প্রাঙ্গন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র ফজলুর রহমান, সিনিয়র আইনজীবি ও কলামিষ্ট এডভোকেট মুজিবুর রহমান মুজিব, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) দরগা শরীফের মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, জাতীয়পার্টির অন্যতম নেতা সৈয়দ শাহবুদ্দিন আহমদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, জেলা আওয়ামীলিগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সিনিয়র আইনজীবি হাবিবুর রহমান মুকুল, ফজলূল আলম চৌধুরী, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ ও দরগা শরীফের ইমাম আলহাজ্ব মীর্জা শামীম আহমদসহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য লোকজন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X