Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

নেছার ও নাসেরের প্রচারনায় স্ত্রী ও সন্তান

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকার প্রার্থী নেছার আহমদ ও ধানের শীষ প্রার্থী নাসের রহমানের পক্ষে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চাচ্ছেন উভয় প্রার্থীর স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা। এলাকাবাসীর উন্নয়নে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশেষ করে উভয় প্রার্থীর ছেলে-মেয়েরা তাদের বাবার গুণাবলি ও পরিবারের ঐতিহ্যের কথা তুলে ধরছেন।
জানা যায়, জাতীয় ঐক্যফন্ট মনোনিত ও বিএনপি প্রার্থী এম নাসের রহমানের প্রচারনায় মৌলভীবাজার-(সদর ও রাজনগর) আসন চসে বেড়াচ্ছেন তার স্ত্রী রেজিনা নাসের এবং দুই মেয়ে মাহবুবা রহমান ও আমিরা রহমান। সদর ও রাজনগর উপজেলার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন এবং উঠান বৈঠক, পথসভা, জনসভা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন। এসময় নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের শশুর মরহুম এম সাইফুর রহমানের উন্নয়নের কথা ভোটারদের স্মরণ করে দিচ্ছেন। বিশেষ করে মহিলা ভোটারদে টার্গেট করে নাসেরের স্ত্রী কাজ করছেন। খোঁজ নিয়ে জানা যায়, সর্বদা তিনি নাসের রহমানের সহযোগী হিসেবে মাঠে আছেন। প্রচারণায় পিছিয়ে নেই নাসের রহমানের দুই মেয়েও। লন্ডন থেকে দেশে ফিরে বাবার পক্ষে প্রচারনায় সভা, সমাবেশ ও গণসংযোগে অংশ নিয়েছেন তারা। উঠান বৈঠক ও নির্বাচনী জনসভায় তারা দাদা মরহুম এম সাইফুর রহমানের উন্নয়নের কথা ভোটারদের স্মরণ করে দিচ্ছেন। তবে নাসের রহমানের দুই মেয়ে তরুণ ও শিক্ষার্থী ভোটারদের পিছনে বেশি সময় দিচ্ছেন।

Nesar Son
এদিকে আ’লীগের প্রার্থী নেছার আহমদ এর নৌকা প্রতীকের সমর্থনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন নেছার আহমদের মেয়ে নাছরিন ফেরদৌসি জুঁই, ছেলে নিপুন আহমদ, ফজলে রাব্বি সাদমান ও পরিবার অন্যান্য সদস্যরা। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার জন্য ভোটারদের অনুরোধ করছেন। গত শুক্রবার তারা একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের প্রতিটি ঘরে ঘরে যান এবং আশ্রয় কেন্দ্রের ভোটারদের সাথে তারা সাক্ষাৎ করেন। এসময় তারা ভোটাদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তারা বলেন, “আমাদের বাবা সর্বদা আপনাদের পাশে ছিলেন এবং নির্বাচিত হলে অথবা না হলেও আগামীতেও থাকবেন। সুখে দু:খে সব সময় বাবাকে পাশে পাবেন। ছোটবেলা থেকে দেখেছি বাবা সর্বদা সাধারণ মানুষের উন্নয়নে কাজ করছেন এবং আগামীতেও করবেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X