Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

প্যারিসে নাসের রহমানের সমর্থনে নির্বাচনী সভা

ফ্রান্স প্রতিনিধি:
একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার -৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি  এম. নাসের রহমানের সমর্থনে প্যারিসে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় গারদো  নদ্রের সুরমা রেষ্টুরেন্টের হল রুমে  এ সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্সে বসবাসরত প্রবাসী মৌলভীবাজার জেলার বিএনপি পরিবার এর আয়োজনে অনুষ্ঠিত এ নির্বাচনী প্রচার সভায়  মৌলভীবাজার ও রাজনগরের বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

M 1
ফ্রান্স বিএনপি নেতা জুমার রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল মুমিত রুমেলের পরিচালনায় সভায় টেলিকনফারেন্সে মৌলভীবাজার থেকে বক্তব্য রাখেন  এম. নাসের রহমান। এছাড়াও অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম লিমন, ফ্রান্স বিএনপি নেতা হুসাম আহমদ অলি, শাহেদ আলী, জানু মিয়া, খলিলুর রহমান, খায়রুল ইসলাম, ওয়াসিম আহমদ, দুলাল আহমদ, চঞ্চল মিয়া, মশাহিদ আহমদ, রফিক মিয়া, ইয়াকুব মিয়া, জগলু মিয়া, ওলিউর রহমান, তকদির মিয়া, জাহিদ মিয়া, রহিম মিয়া, আলতাফ হোসেন, জলিল উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশন ও সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রতিনিয়ত  ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা হয়রানি করা হচ্ছে । এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে । সারা দেশে নির্বাচনের পরিবেশ যেভাবে অবনতি হয়েছে, তাতে নির্বাচন আদৌ অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে।
বক্তারা আশা প্রকাশ করেন  সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে এম নাসের রহমান  ধানের শীষ নিয়ে  বিপুল ভোটে বিজয়ী হবেন । বক্তারা এ সময় ফ্রান্স থেকে এম নাসের রহমানের নির্বাচনে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X