Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

প্রাইম ব্যাংক সিলেট অঞ্চল প্রধানের মৃত্যুতে মৌলভীবাজারে শোক সভা

স্টাফ রিপোর্টারঃ
প্রাইম ব্যাংক সিলেট অঞ্চল প্রধান (এসইভিপি) আবু আশরাফ সিদ্দিকীর মৃত্যুতে মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ প্রাইম ব্যাংক শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে এক শোকসভার আয়োজন করা হয়।  ব্যবসায়ী জুবায়ের আহমদ সুজার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক নজরুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম ওয়াকিদ, নুরুল ইসলাম তরফদার, ফাস্ট সিকিউরিটি ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ফয়ছল আহমদ,  প্রাইম ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক হারুনুর রশিদ চৌধুরী, আবু খালেদ মোঃ শাকিল ও আনোয়ারুল হক প্রমুখ।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শোক সভায় ব্যাংকের কর্মকর্তা,  কর্মচারী ও গ্রাহকরা অংশ নেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X