Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বিশ^ ম্যালেরিয়া দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার:
“আমিই করব ম্যালেরিয়া নির্মূল”এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস ও ব্র্যাকের যৌথ উদ্যোগে বিশ^ ম্যালেরিয়া দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে সিভিল সার্জন অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদিক্ষণ করে ইপিআই ভবনে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাজান কবির চৌধুরী, ব্র্যাক জেলা প্রতিনিধি আরিফুর রহমান ও নজরুল ইসলমা মুহিব প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X