Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী;ের সংবর্ধণা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কমিটির উদ্যোগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহীম মোহাম্মাদ আবদুহু’র সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ শুয়েব আহমাদ চৌধুরীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সাইয়েদ মামুন মুহাম্মাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামীয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাও: শেখ মো. আব্দুল হক, কমলগঞ্জ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মু. মাসুক মিয়া, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী, বিশিষ্ট ব্যাংকার রাসেদুল আলম, আল মদিনা একাডেমীর প্রিন্সিপাল ডা. মাও: মুমিনুল হক, সৈয়দ আমিনুল ইসলাম কয়সর, গোলাম রব্বানী তৈমুর, আলতাফুর রহমান ও নোমান আহমদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত ২৫জন কৃতি শিক্ষার্থী ক্রেস্ট প্রধান করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X