Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে খাস জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি ও নারায়ন ছড়ায় অকৃর্ষি খাস জমি বন্দোবস্তের দাবিতে রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে মাজদিহি-তে বসবাসকারী মোঃ ইমান আলী, মোঃ শাহজাহান, মোঃ ইলিয়াছ মিয়া, আত্তর আলী, জায়েদা খাতুন, নীল কণ্ঠ, আমীরুন বেগম, মোঃ আব্দুল গণি, বৃদ্ধ, যুবক, মহিলাসহ অনেকই কান্নাজড়িত কণ্ঠে বলেন- আমাদের পূর্ব পুরুষ মাজদিহি-তে বসবাস করে আসছেন। এখানে ফসলাদি উৎপাদন করে কোনো রকম জীবিকা নির্বাহ করে আসছি। এখন বন্দোবস্ত না পেলে আমরা কোথায় যাব? বন্দোবস্তের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X