Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

জুড়ীতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

জুড়ী প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি,’পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ জুড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর শুভ উদ্বোধন। আজ সোমবার ১৬সেপ্টেম্বর জুড়ী শিশু পার্কে দুপুর ১২ ষটিকার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে কৃষি কর্মকতা আজিজুর ইসলাম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম, এ, মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর হোসেন সরদার,উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার জসিম উদ্দিন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলায় ৫টি স্টল অংশ গ্রহন করে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X