Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৪ ব্যাচের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৪ ব্যাচের উদ্যোগে দেড় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২ জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাঙ্গনে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৭৪ ব্যাচের সমন্বয়ক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ মৌলভীবাজার জেলা প্রতিনিধি পান্না দত্ত, মাছরাঙা টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ, মৌলভীবাজার টুয়েন্টিফোর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল ও ওয়ালটনের ডেপুটি ম্যানেজার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দীপ্ত টিভি প্রতিনিধি বকসি মিছবাহ উর-রহমান, চা কন্যা সম্পাদক পার্থ সারথী পাল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, এনটিভি ক্যামেরাপার্সন মঞ্জু বিজয় চৌধুরী ও বাংলা টিভি প্রতিনিধি আলী হোসেন রাজন প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X