Skip to content
সংবাদ বিস্তারিত
মুক্তমত

মৌলভীবাজারে শুরু হচ্ছে এমডিএস পাবলিক স্পিকিং কম্পিটিশন

কলেজ প্রতিনিধি:
মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি প্রথমবারের মতো পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করেছে। মৌলভীবাজার জেলার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে “আমি স্বপ্ন দেখি”।

প্রতিযোগিতা অংশগ্রহনকারীদের ২ থেকে ৪ মিনিটের একটি বক্তৃতা রেকর্ড করে এমডিএসের ফেইসবুক পেইজের ইনবক্সে, হুয়াটসআপে অথবা ই-মেইলে ভিডিও বার্তার মাধ্যমে পাঠাতে হবে। (ইমেইলঃmoulvibazardebatingsociety@gmail.com
ফেইসবুক পেইজঃm.facebook.com/MBDESY
হুয়াটসআপঃ০১৭৭৪৭৬৮৮১৫)

প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষনীয় পুরষ্কার প্রদান করার পাশাপাশি প্রতি উপজেলা থেকে নির্বাচিত সেরা ১০ জন শিক্ষার্থীকে নিজ উপজেলায়ই সম্পূর্ণ বিনামূল্যে দক্ষ বিতার্কিকদের তত্ত্বাবধানে তিনমাস ব্যাপী(৯ টি ক্লাস) বিতর্ক কোর্স করানো হবে। প্রতিযোগীরা ভিডিও পাঠাতে পারবে ১ জুন থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত।

মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি সভাপতি বলেন, বর্তমান সময়ের অতি প্রয়োজনীয় কিছু ব্যক্তিগত দক্ষতার তালিকা তৈরী করতে হলে, তালিকার উপর দিকটায় রাখতে হয় পাবলিক স্পিকিং কে। স্কুলের মিলনায়তন থেকে শুরু করে একজন সফল উদ্যোক্তা, সকল ক্ষেত্রেই পাবলিক স্পিকিং এর প্রয়োজনীয়তা অব্যাহত রয়েছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নিজের বক্তব্যের সুশৃঙ্খল উপস্থাপনা আবশ্যক।
সুতরাং, এখনই সময় মৌলভীবাজার জেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং দক্ষতা দেখানোর। এই কোয়ারেন্টাইনের দিন গুলো কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করতে আশাকরি সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X