Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মনোনীত প্রার্থী, মিসবাহুর রহমানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও ইউ,কে যুবলীগের পোর্টস মাউথ শাখার সহ-সভাপতি সাইফুর রহমান নেতৃত্বে শুত্রুবার ২৫ সেপ্টেম্বর জেলা পরিষদ উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রার্থী, মিসবাহুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তপু, যুবনেতা দিলদার আহমেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজীব, যুবনেতা লিলু মিয়া,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ ও উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইদন মিয়া সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ ও ১নং খলিলপুর ইউ পি যুবলীগের সহ-সভাপতি শাহিন আহমেদ সহ সকল সদস্য বৃন্দ। বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিসবাহুর রহমানকে সকল সদস্যরা ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X