Skip to content
সংবাদ বিস্তারিত
জুড়ী

জুড়ীতে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের জুড়ীতে আবুল ফজল নামের এক ব্যবসায়ীর দুই লক্ষ টাকা, ৯টি মোবাইল ও ১টি ট্যাব ছিনতাই হয়েছে।
শুক্রবার রাত পৌনে দশটায় উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারস্থ কলেজ রোডে এই ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবাসয়ী জুড়ী নিউ মার্কেটের ব্যবসায়ী উজ্জল ষ্টেশনার্সের মালিক।

আবুল ফজল জানান, প্রতিদিনের মত শুক্রবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় তাঁর হাতে একটি কাপড়ের ব্যাগে প্রায় দুইলাখ টাকা, বিকাশ ও লোডের ৯টি মোবাইল এবং একটি ট্যাব ছিল। জুড়ী ভেলী ক্লাবের সামনে যাবার পেছন থেকে আসা একটি সিএনজি অটো রিকসা থেকে কে বা কারা হাতের ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, এ এলাকায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা থাকলে সব গুলো বন্ধ রয়েছে। রাতেই তিনি জুড়ী থানাকে অবগত করেছেন। একই সাথে জিডিও করবেন বলে জানান।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X