Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মেধাবৃত্তি পরীক্ষার পুরুষ্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীাবজার ‘স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী মেধা যাচাই প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে ও মহাসচিব তাকবীর হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী , মৌলভী সৈয়দ কুদরত উল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এইচ এম সাহাব উদ্দিন আহমেদ, জেলা মানবাধিকার কমিশন এবং জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শেখ মাহমুদুল হাসান ও শিক্ষানুরাগী মাহমুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণির ১০৪ জনকে নগদ অর্থ, সনদপত্র ও স্মাননা স্মারক তোলে দেওয়া হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X