Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে নেতৃবৃন্দ জেলা শিক্ষা অফিসার বরাবর আরেকটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক আবু লেইছ মোঃ সালেহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ, আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, মোঃ জিলাল মিয়া, মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রতীন্দ্র কুমার দাস ও অর্থ সম্পাদক রঞ্জু দেব নাথ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X