Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শ্রীমঙ্গলের র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।
র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বস দত্ত চাকমা জানান, রোববার ভোর রাতে শ্রীমঙ্গল মাইজদী পাহাড়ি এলাকায় টহল কালে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এসময় তাদের কোম্পানির তিন সদস্য আহত হন। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
লাশ দুটি শ্রীমঙ্গল থানায় একটি এম্বুলেন্সের ভিতরে রাখা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এস আই মোঃ জামাল জানান, রোববার ভোরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X