Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

জালিয়াতির অভিযোগে প্রতারক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার::
বিভিন্ন প্রতারনা ও জাল জালিয়াতির অভিযোগে মোহাম্মদ আলী শাহানকে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ। সে ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত নানা অনিয়ম ও অপকর্ম করে আসছে।
শনিবার (১৩ নভেম্বর) রাতে মৌলভীবাজার কলেজ রোডের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। এতথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান।
তিনি জানান, মৌলভীবাজার কলেজ রোডের সামনে থেকে সদর থানার (মামলা নং-০৩, তাং-৮/৯/২১ ধারা- ৪৬৮/৪৭১/৪২০/১৯৭/৩৪) সংক্রান্ত এজারনামীয় ৭নং আসামি কমলগঞ্জের শ্রীনাথপুর গ্রামের মৃত মোঃ জাকির হোসেনের ছেলে মোহাম্মদ আলী শাহান (৩২) কে প্রতারনার ও জাল জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন সিনিয়র অফিসারদের নামের সীল সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, সেসহ এজাহারনামীয় অপরাপর আসামীগন বিভিন্ন অফিসের কর্মকর্তার সীল ও স্বাক্ষর জাল জালিয়াতি করিয়া বিআরটিএ অফিস হইতে লাইসেন্স করিয়া আসিতেছিল।
জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী শাহান মৌলভীবাজার শহরে সাধারণ মানুষ ও ব্যবাসয়ীদের হয়রানি করে আসছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X