Skip to content
সংবাদ বিস্তারিত
প্রবাস

সিলেট জু‌ড়ে প্রবাসীদের সম্পদ বিক্রির হিড়িক

আব্দুল বাছিত চৌধুরী খোকন,লন্ডনঃ
দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। হযরত শাহজালাল র: স্মৃতি বিজড়িত ৩৬০ আউলিয়ার এই পুন্যভুমিকে মহান আল্লাহ সোবহানাহু তায়ালা তার অপার নিয়ামত ধারা একেবারে ভরপুর করে দিয়েছেন।
তেল , গ্যাস, চা পাথা , পাথর , ধান , পাট , বাঁশ বেত , কমলা , কাঁঠাল , আনারস , হাওড় নদী পাহাড় কি নেই পুন্যভুমিতে।
শুধু মাত্র চা পাতা আর প্রবাসীদের কারনে এই অঞ্চলের রয়েছে বিশ্বজোড়া সুনাম।
আরব দেশ গুলো বাদে শুধু মাত্র ইংল্যান্ড .আমেরিকা ,ক্যানাডা’ স্পেন , ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশে এই অঞ্চলের প্রায় ২০ লক্ষ অধিবাসীর বসবাস।
সততা কঠোর পরিশ্রম আর পারিবারিক বন্ধন কে পুজি করে সিলেটীরা যে দেশেই আবাস গড়েছেন সেখানে সরব ক্ষেত্রে পেয়েছেন ঈর্ষনীয় সফলতা।

৭০/৮০ দশক থেকে শুরু করে ৯০ দশকের শেষ পর্যন্ত শিতের সিজন কিংবা যে কোন হলিডে পিরিয়ডে প্রবাসীদের পদচারনায় মুখরিত হয়ে উঠত সিলেট বিভাগের অলিগলি।
শীত মৌসুমে বিবাহ উপযুক্ত পাত্র পাত্রী নিয়ে দলবেধে সবাই স্বপরিবারে দেশে আসতেন। এই বিবাহের কারনে দেশের সাথে প্রবাসী বর কনেদের এক নতুন ভালবাসার সেতুবন্ধন তৈরি হত।

৭০/৮০ কিংবা ৯০ দশকের শেষের দিকে ও সিলেট বিভাগের চার জেলা সিলেট মৌলভী বাজার হবিগঞ্জ ও সুনামগনজ জেলায় আলিশান বাড়ি ও মার্কেট তৈরী এবং জায়গা জমি ক্রয় বিক্রয়ে চলত ব্যাপক প্রতিযোগিতা।

কিন্তু সময়ের ব্যবধানে আজ সব কিছু ওলটপালট হয়ে গেছে।
আমাদের প্রবাসী দ্বিতীয় তৃতীয় প্রজন্ম আজ পুরোপুরি দেশ বিমুখ। হলিডে মৌসুমে বাংলাদেশে বেড়াতে না এসে তারা প্রতি বছর অন্তত দুবার স্বপরিবারে টারকি , মরক্কো মিশর ডুবাই সহ অনেক দেশে তাদের হলিডে উপভোগ করে থাকেন।
ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বর্তমানে স্হানীয় ভাবে শতকরা ৯৯ ভাগ বিয়ে সমপন্ন হচ্ছে।
দেশে বসবাসরত স্বজন কতৃক জায়গা জমি দখল জাল দলীল তৈরী ও সহায় সম্পদ টাকা পয়সা আত্মসাৎ এর কারনে প্রবাসীরা আতংকিত।
তৃতীয় প্রজন্মের প্রবাসী সন্তানরা শিক্ষা চাকুরী ব্যবসা সহ সব ক্ষেত্রে ব্যাপক প্রতিষ্টত হওয়ার কারনে দেশের ঝুট ঝামেলা তারা একেবারেই সহ্য করতে পারেনা।
এখন অধিকাংশ প্রবাসী তাদের দেশীয় সম্পদ বিক্রির প্রতিযোগিতায় নেমেছেন। স্ত্রী সন্তানদের চাপে পড়ে
সারা জীবনের হাড়ভাঙা পরিশ্রমের টাকায় কেনা সম্পদ অনেকেই পানির দামে বিক্রি করে দিচ্ছেন।
প্রবাসীদের দেশবিমুখতার এই ধারা অব্যাহত থাকলে পারিবারিক সমপ্রীতি বিনষ্ট হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে ও বিরুপ প্রভাব পড়ার সমুহ সম্ভাবনা রয়েছে।

লেখক লন্ডন প্রবাসী সা‌বেক ছাত্রনেতা ও ব‌্যবসায়ী

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X