Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

আটঘর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহীন মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমজদ মিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য আলহাজ্ব মাহমুদুর রহমান, শেখ মোঃ রায়িব মিয়া, মোঃ খলিলুর রহমান, রুহুল আমিন, মহসিন আহমদ, শেখ মাহমুদ মিয়া ও ডাঃ মাম্মদ মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষর্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X