Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে স্বজনের ইফতার ও নির্বাচিত প্রবন্ধের মোড়ক উন্মোচন

ষ্টাফ রিপোর্টার
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ আবু তাহের এর নির্বাচিত প্রবন্ধের মোড়ক উন্মোচন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের রেষ্ট ইন হোটেলে ড. মোঃ আবু তাহে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান মুজিব। এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, সাবেক ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমদ মম, আওয়ামীলীগ নেতা সৈয়দ আব্দুর রউফ মানিম মিয়া, যুগান্তর স্বজন সমাবেশের সহ-সভাপতি অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ এইচ এম সাহাব উদ্দিন আহমেদ, আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল উদ্দিন খান, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, বিআইএস এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক মেহেদী হাসান রুমি, মামুনুর রশিদ মহসিন ও সৈয়দ বয়তুল আলী প্রমুখ।
এছাড়াও ইফতার মহফিলে মৌলভীবাজার শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X