Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার প্রেসক্লাবের ইফতার ও দোয়া

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে রোববার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে ও পান্না দত্তের পরিচালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন ও বৃটেন প্রবাসী সাংবাদিক মকিস মনসুর প্রমুখ।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের আজীবন সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X