Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে বন্যপ্রাণীর ফাঁদসহ শিকারী আটক

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে বন্যপ্রাণীর ফাঁদ সহ এক শিকারীকে আটক করেছে বনবিভাগ।
শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭ টায় কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রাম থেকে আব্দুল মালেক (৫০) নামের এক বন্যপ্রাণী শিকারীকে ফাঁদ সহ আটক করেছে বন বিভাগ।
জানা যায়, এইরকম প্রতিনিয়তই ইলেকট্রিক তার ব্যবহার করে সে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন, মায়া হরিণ, বন মোরগ, বন্যশুকর সহ বিভিন্ন প্রাণী শিকার করে আসছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, ইলেকট্রিক তার ব্যবহার করা শুধু বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর নয়, বরং রাতে এই ইলেকট্রিক তার পথচারীর জন্যও অনেক ভয়ানক।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান,বন্যপ্রাণী আইনে শিকারীর বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা নেওয়া হবে ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X