Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে সাংবাদিকদের দেয়া হয়নি নির্বাচনী পাস কার্ড

বিশেষ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করতে মৌলভীবাজারের অধিকাংশ সাংবাদিকদের পাস কার্ড দেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন দেশের প্রথম সারির দৈনিক ও জনপ্রিয় টেলিভিশনের অনেক সংবাদকর্মী। অথচ খোঁজ নিয়ে জানা গেছে জেলায় সাংবাদিকতায় তৎপর নয় এমন অনেককেই পাস কার্ড দেয়া হয়েছে। এনিয়ে মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী প্রায় ১৫ দিন আগে সাংবাদিকরা পাস কার্ডের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন। কিন্তু ২৬ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার প্রেসক্লাবের কিছু সংখ্যক সাংবাদিককে পাস কার্ড দিলেও অধিকাংশদের দেয়া হয়নি।
এবিষয়ে একাধিক সংবাদকর্মী বলেন, পাস কার্ড না দেয়ার বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি সন্তুষ্টজনক কোনো উত্তর দিতে পারেননি। সাংবাদিক নেতারা বলেন, অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের পাস কার্ড জরুরি। অন্যতায় মৌলভীবাজার জেলায় নির্বাচনী পর্যবেক্ষণ বর্ষণ করবেন সাংবাদিকরা।
এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে জেলার অনেক উপজেলায়ও সাংবাদিকদের পাস কার্ড দেয়া হয়নি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X