Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে চুরাই মালসহ মূল হুতা আটক

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বেশ কিছু চাবিসহ চুরের মূল হুতা মোঃ ইউসুফ আহম্মদ আসিফ (২৭)কে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত মৌলভীবাজার পৌর শহর থেকে তাকে আটক করা হয়। আসিফ সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের মোঃ আব্দুল্লাহ’র ছেলে। এসময় তার কাছ থেকে ৩ টি মোবাইল, পেনডাইভ, অসংখ্য চাবি ও তালা ভাঙ্গার যন্ত্র পাতি ও ঘরের মাল উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন জানান, কয়েক মাস থেকে শহরের বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে কোনো লোক না থাকলে ইউসুফ তার যন্ত্রপাতি নিয়ে তালা ভেঙ্গে ঘরে ডুকে মালামাল চুরি করে নিয়ে যেত। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ৫ ডাকাতি মামলা রয়েছে। অনেক দিন যাবত তাকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করে আসছি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X