Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার শাহ মোস্তফা একাডেমীতে দোয়া ও অভিভাবক সমাবেশ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শাহ মোস্তফা একাডেমীতে এবারের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হলরুমে দোয়া ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
প্রিন্সিপাল ইয়ামীর আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হক এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা জয়নুল হক ও বিদ্যালয়ের শিক্ষক সৈয়দা উম্মে কাউসার নাদিয়া প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল মুহিত ও আলাউদ্দিন শাহ।
এসময় প্রধান শিক্ষক ক্লাস টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেএসসি পরীক্ষার্থীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X